
নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
বুধবার (১৭ জুন) দুপুরে নগরীর ঐতিহ্যবাহী ঘোড়া চত্বর থেকে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শনের সময় ফুটপাতের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান রাসিক প্রশাসক।
ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। এ সময় তিনি নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন ও নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীর প্রধান সড়কগুলোর ফুটপাত হকার ও ব্যবসায়িক মালামালে দখল হয়ে যাওয়ায় পথচারীদের প্রায়ই মূল সড়ক দিয়ে চলতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]