রুয়েট উপাচার্যের সঙ্গে বিএইউইটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২২:০০
রুয়েট উপাচার্যের সঙ্গে বিএইউইটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি)-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।


মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে বিএইউইটি উপাচার্য পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


পরে দুই উপাচার্য উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।


এছাড়া বিএইউইটির ডেপুটি ডিরেক্টর (এইচ আর) মো. আবুল কাশেম যুবায়ের এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com