
রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক ওয়ার্ড সচিব এসোসিয়েশনের আয়োজনে রবিবার (১৪ জুন) রাত ৯টায় নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রশাসক ওয়ার্ড পর্যায়ে সেবার মান বৃদ্ধি, জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেওয়া এবং জনসেবায় দায়িত্বশীলতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় রাসিক ওয়ার্ড সচিব এসোসিয়েশনের সভাপতি মো. আহাদ আলী ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেনসহ রাসিকের ৩০টি ওয়ার্ডের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ওয়ার্ড সচিববৃন্দ নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাসিক প্রশাসক।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]