রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০০:৪৩
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


সোমবার (১৫ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৪ জুন রাত ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় অভিযান চালানো হয়।


এ সময় কাটাখালী থানার সুচরন (মীরপাড়া) গ্রামের বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে মো. সোহান উদ্দিন (২০)-কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি পুলিশের সদস্যরা।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে সোহানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


মাদক নির্মূলে আরএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com