সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:৩৭
সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার
​সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


রবিবার ( ১৪ জুন) সন্ধায় এই অভিযান চালানো হয়।


​গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের সুজন মিয়া (২৬), সিংড়ার সোনাপুরের আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং এনায়েতপুরের এমদাদুল হক (৩৭)।


এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ থানার ডাকাতি মামলার আসামি। তারা অনেক দিন ধরে পালিয়ে ছিল।


গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।


পরে তাদেরকে সিংড়া থানায় হস্তান্তর করে র‍্যাব।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com