
নাটোরের সিংড়ায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জাকিরুল (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩জুন) সন্ধ্যায় উপজেলার হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকিরুল উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাতিগাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মাঠে গরু নিয়ে গিয়েছিল জাকিরুল। সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই সে নিহত হোন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]