বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৯:৩৩
বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
রাজশাহী প্রতিনিধ
প্রিন্ট অ-অ+

রাাজশাহীর ভাড়ালীপাড়া মোড় এলাকায় বাড়ি দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি নেতা মো. হারুন-অর রশিদ হারান।


রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টায় নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত মো. মামুন ও তার স্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে এবং স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি|


হারান বলেন, যে বাড়ি ও জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে তিনি বা তার সহযোগীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে তিনি জেনেছেন, বাড়িটি নিয়ে পূর্বে একটি বিরোধ ছিল এবং বর্তমানে সেখানে পুলিশ সদস্য আবির নামে একজন ব্যক্তি বসবাস করছেন।


সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ১০ জুন মো. মামুন তার সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন| কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


এ সময় তিনি মামুন দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।


উল্লেখ্য, গত ১১ জুন একই স্থানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. মামুন ও তার স্ত্রী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উত্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য সামনে আসায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে|


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com