
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।
এর আগে কক্সবাজারের মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপনের মাধ্যমে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আরার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি। এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকের মাঝে গাছের চারা ও জৈব সার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ মোশারফ হোসেন এমপি। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে ৫৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও মজুরি বাবদ ৩ হাজার টাকার চেক বিতরণ এবং এডিবির অর্থায়নে ২১টি সেলাই মেশিন এবং ২৪টি হুইলচেয়ার বিতরণ করেন।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]