
রাজশাহী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপি-এর সিআরটি, ডিবি এবং থানা পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবা (১১ জুন) মাদকের বিরুদ্ধে ব্যাপক যৌথ অভিযান শুরু হয়েছে।
অভিযানের এলাকা,কাশিয়াডাঙ্গা থানার গুরিপাড়া, রাজপাড়া থানার দাশ পুকুর, আইডি বাগান পাড়াসহ মহানগরীর বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশের বক্তব্য, আরএমপি সূত্র জানায়, মহানগরীকে মাদকমুক্ত করতে পুলিশ কমিশনারের নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সিআরটি -ক্রাইসিস রেসপন্স টিম-গোয়েন্দা শাখা -ডিবি- ও সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে মাদক কারবারি ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনছে। অভিযানে বেশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জনসচেতনতার আহ্বান পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]