
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভোলাহাট ইউনিয়নের রসূলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তি মো. আব্দুর রসিদ (৪৬)। তিনি রসূলপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইলিয়াস ও নুরজাহান দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে রসূলপুর এলাকায় ঘণ্টাব্যাপী একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে আব্দুর রসিদকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১২ গ্রাম হেরোইন এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে আইনগতভাবে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]