
রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশনে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
বুধবার (১০জুন) সকালে নগর ভবন চত্বরে এই ক্যাম্পেইনের বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী সিটি কর্পোরেশন, নগর ভবন চত্বরে ১০ ও ১১ জুন ১৬ থেকে ২৩ নং ওয়ার্ডে বসবাসরত গর্ভবতী মায়েদের আবেদনপত্র সংগ্রহ উদ্দেশ্যে “মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যোগ্য মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তি ক্যাম্পেইনের বিভিন্ন বুথ ঘুরে দেখেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি সেবাগ্রহীতা নারীদের সঙ্গে কথা বলেন এবং জানান, সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক ইশরাত জাহান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. সাদিক আলী ও মনিটরিং এ্যাসিসটেন্ট সুমাইয়া হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১৬ থেকে ২৩ নং ওয়ার্ডের গর্ভবতী মায়েরা সরাসরি নগর ভবন চত্বরে এসে ভাতার জন্য আবেদনপত্র জমা দিতে পারছেন। ক্যাম্পেইন চলবে আগামীকাল ১১ জুন পর্যন্ত।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]