
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার তেতুলতলা এলাকায় বালুবাহী ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১০ জুন) তেতুলতলা, খায়ারোল উচ্চ বিদ্যালয়ের সামনে, সকাল ১০টার দিকে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হতাহতদের নাম-পরিচয় পাওয়া মাত্রই জানানো হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]