
রাজশাহী জেলার দুর্গাপুর থানার দাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০৮ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৮ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা দাউকান্দি এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসায়। এতে মো. আলাউদ্দিন সরদার (৪৫) ও মো. রতন আলী (৩৫) কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা কাগজের কার্টন থেকে ১০৮ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার ও আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]