সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২১:০২
সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


সোমবার (৮ জুন) উপজেলার গোডাউন পাড়া, পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটআব্দুল্লাহ আল রিফাত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আদালতের আদেশে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।


নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com