সারাদেশ
রাজশাহীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:৪৬
রাজশাহীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকা থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


সোমবার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। তারা জানায়, মতিহার থানাধীন মৌলভী বুধাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


র‌্যাব আরও জানায়, ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে গুলিগুলো উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা করে আলামতগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাবের তৎপরতা চলমান রয়েছে।


র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সশস্ত্র অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


বিবার্তা/মোস্তাফিজুর/্িমেবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com