সারাদেশ
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জরুরি বিভাগে চরম ভোগান্তিতে রোগীরা
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:০২
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে জরুরি বিভাগে। চিকিৎসক সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের।


হাসপাতাল সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী কয়েক দফা দাবিতে রবিবার (৭ জুন) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। ফলে জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি গুরুত্বপূর্ণ সেবাখাতে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে বিলম্বের শিকার হচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ছুটছেন।


জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, সকাল থেকে বাবাকে নিয়ে বসে আছি। ডাক্তার নেই, নার্সরাও বলতে পারছেন না কখন চিকিৎসা শুরু হবে। খুব কষ্ট হচ্ছে।


এদিকে রোগীর স্বজনরা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন। তারা বলছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে এভাবে হয়রানির শিকার হওয়া অমানবিক।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। সিনিয়র চিকিৎসকদের দিয়ে জরুরি সেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে। তবে ইন্টার্নদের অনুপস্থিতিতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।


ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কবে নাগাদ প্রত্যাহার হবে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com