
রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুরের মাটি খনন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন এবং রাস্তা চলাচলের অনুপযোগী করার অপরাধে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৭টি ঘটনাস্থলে অভিযান চালানো হয় উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়।
দুর্গাপুর পৌরসভা, শানপুকুরিয়া,পানানগর ইউনিয়ন, বিয়াড়, গোলাবাড়ি, গুনাজিপাড়া ঝালুকা ইউনিয়ন, কুহাড়, কালুপাড়া, আন্দুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাস্থলেই অবৈধ কাজে ব্যবহৃত ৬টি ভেকু মেশিন ও ১টি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
অবৈধ মাটি খননের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর, ফসলি জমি বা খাল-বিলের মাটি কাটা এবং পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]