
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দুর্গাপুর থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীকে আটক করা হয়। এ সময়রিংকি খাতুনের নিজ বাড়ি থেকে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।
এই মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ মাদক উদ্ধার ও অপরাধীকে গ্রেফতারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৯, এবং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামি রিংকি খাতুনকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]