বিহাসের মোড়ে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষ, আহত ৩
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২৩:০২
বিহাসের মোড়ে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষ, আহত ৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বিহাসের মোড়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।


শনিবার (৬ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।


পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে আহত তিনজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com