সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২৩:৫০
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ সহ স্থানীয় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় শুক্রবার (৫ জুন) সকালে মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়।


সকাল ১১ টায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন, সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম।


এসময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ,সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, মাছরাঙার জেলা প্রতিনিধি রবিন খান, এশিয়ান টিভির সাংবাদিক সারোয়ার হোসেন, সাংবাদিক মোতালেব হোসেন, কবি কায়সার হোসেন, পরিবেশ কর্মী রায়হান
আলী, চকসিংড়া মাদ্রাসা গোরস্তান ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম বাবলু সহ গণ্যমাধ্যম ও পরিবেশ কর্মীরা।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com