
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হবিবর প্রামানিক (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর পাশের গুরুদাসপুর উপজেলার শাহাপুর গ্রাম সংলগ্ন নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
নিহত হবিবর প্রামানিক সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শান্তনগর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সিংড়ার শান্তনগর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন বৃদ্ধ হবিবর প্রামানিক।
একপর্যায়ে তিনি নদীর স্রোতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিকেল পৌনে ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। পরে গুরুদাসপুর থানায় অবহিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে স্বজনদের কাছে প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/রাজু/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]