
নাটোরের সিংড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মধু (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার দিকে সিধাখালি মাঠে গরু আনতে যান । গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]