রাজশাহী সীমান্তে ৩৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:৩৪
রাজশাহী সীমান্তে ৩৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (১৩ মে) রাতের অভিযানে ৩ হাজার ৩০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি সূত্র জানায়, রাজশাহী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ১৩ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বখানপুর এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনে অবস্থান নেয় বিজিবি। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর বিজিবি সদস্যরা একজন সন্দেহভাজন মাদক কারবারিকে চরের মধ্য দিয়ে আসতে দেখেন।


এ সময় তাকে আটক করতে ধাওয়া দিলে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৩ হাজার ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।


জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com