রাসিক প্রশাসক তৃণমূলের মতামতেই নগর উন্নয়ন গতিশীল হবে
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:২৫
রাসিক প্রশাসক তৃণমূলের মতামতেই নগর উন্নয়ন গতিশীল হবে
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি)’র উদ্যোগে নগর ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) নগর ভবনের সিডিসি কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


সভায় প্রধান অতিথি নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সিডিসি নেত্রীবৃন্দের কাছ থেকে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।


প্রশাসক রিটন বলেন, নগরের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি। সিডিসি’র মাধ্যমে ওয়ার্ড পর্যায়ের মানুষের চাহিদা সরাসরি জানা যায়। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর হবে।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী। এছাড়া সিডিসি’র বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীবৃন্দ উপস্থিত থেকে তাদের এলাকার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও সামাজিক সমস্যাসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।


সভা শেষে সিডিসি নেত্রীবৃন্দ প্রশাসকের কাছে নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে দেন। প্রশাসক পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com