
নাটোরের লালপুরে অটো রিকশার ধাক্কায় মো. মোস্তফা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭ টার দিকে লালপুর থেকে ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।
সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে পালিদেহা সিএনজি মোড়ে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুর অভিমুখে আসা অটো রিকশার সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় মোস্তফা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/ইউসুফ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]