সারাদেশ
এবার চালু হচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন
প্রকাশ : ১২ মে ২০২৬, ২০:৫৮
এবার চালু হচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর চালানো হচ্ছে না। লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন।


সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন।


তিনি জানান, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় আশানুরূপ সাড়া মেলেনি এবং লোকসানের মুখে পড়তে হয়েছে। এজন্য চলতি মৌসুমে আলাদা করে ট্রেনটি পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে আম পরিবহনে ব্যবসায়ীদের সুবিধা দিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হবে বলে জানান তিনি।


মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন প্রত্যাশিত ফল দিতে পারেনি। তাই এবার বনলতা এক্সপ্রেসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা তুলনামূলক কম খরচে দ্রুত আম পরিবহনের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com