সারাদেশ
নন্দীগ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৯:৩২
নন্দীগ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে খাবার কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে দোকানের ভিতরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।


মঙ্গলবার (১২ মে) বিকেলে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাম মোহাম্মাদ অভিযোগের বিষয় নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনার পাড়া হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। গত সোমবার দুপুরে তার এক আত্মীয় চায়ের দোকানে গেলে সুযোগ বুঝে প্রতিবেশী আবু বক্কর (৬৫) শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে পাশের আরেকটি দোকানে নিয়ে যান। পরে দোকানের শাটার নামিয়ে তিনি শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


ভুক্তভোগীর মা জানান, ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়া বা আপস-মীমাংসার চেষ্টা করলেও আমি ন্যায় বিচারের আশায় অনড়। মেয়ের ভবিষ্যৎ এবং সামাজিক সম্মানের কথা ভেবে প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেছি।


নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাম মোহাম্মাদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।



বিবার্তা/মনিরুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com