রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৫:০৬
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।


মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতারা।


সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ নগরীর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে রাসিকের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের প্রশংসা করেন তারা।


মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমও উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com