রাজশাহীতে হাম-রুবেলা টিকাদানে শতভাগ সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়াল রাসিক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:৪৭
রাজশাহীতে হাম-রুবেলা টিকাদানে শতভাগ সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়াল রাসিক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।


রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪,৮৮৬ জন শিশু। এর বিপরীতে প্রথম পর্যায়ে টিকা পেয়েছে ৫৭,৩৭০ জন, যা লক্ষ্যমাত্রার ১০৪.৫৩ শতাংশ।


গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মহানগরীর ৪৩৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলে। সরকারি সিদ্ধান্তে কার্যক্রমের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে মপ-আপ কার্যক্রম চলছে। টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়ার পাশাপাশি র‌্যাপিড কনভিনিয়েন্স মনিটরিং করে তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।


হাম-রুবেলা টিকাদানের এই সফলতায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, রাসিকের স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক ও সচেতন নগরবাসীকে ধন্যবাদ জানান।


প্রশাসক বলেন,শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।


রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com