চাঁপাইনবাবগঞ্জে বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণে মতবিনিময় সভা
প্রকাশ : ১১ মে ২০২৬, ২২:৫৮
চাঁপাইনবাবগঞ্জে বিষমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের গুণগত মান বজায় রাখা, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণকে আরও কার্যকর করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন আবু সালে মো. মুসা জঙ্গী। সভায় আম উৎপাদন ও বিপণনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু ফল হিসেবে সুনাম অর্জন করেছে। এ সুনাম অক্ষুণ্ণ রাখতে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে কৃষকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আম সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং দেশব্যাপী বাজারজাতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় আরও বলা হয়, অপরিপক্ব আম সংগ্রহ ও নির্ধারিত সময়ের আগে বাজারজাতকরণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষকদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং আম রপ্তানির সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


এ সময় স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ, ব্যবসায়ী প্রতিনিধি, বাগান মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com