
অনুমোদন ছাড়াই পুকুর সংস্কারের নামে 'ধানী' শ্রেণির কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির অপরাধে চারঘাটে জমির মালিক ও খননকাজে সহায়তাকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে মাটি কাটায় ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করা হয়েছে।
রবিবাার (১১ মে ) দুপুর দেড়টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের নিমপাড়া গ্রামে এ সহকারী ভূমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে। এর আগে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও অভিযুক্তরা কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করছিলেন।
অভিযানে জমির মালিক ও চুক্তিভিত্তিক পুকুর খননকারী উভয়েই অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা প্রদান করেন।
অভিযানকালে ঘটনাস্থলে থাকা মাটি কাটার ভেকু মেশিনটিও অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় এটি দিয়ে কৃষি জমির ক্ষতি করা না যায়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমির টপসয়েল কর্তন জমির উর্বরতা নষ্ট করে দেয়, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]