নন্দীগ্রামকে শিক্ষা ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: মোশারফ হোসেন
প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:২৯
নন্দীগ্রামকে শিক্ষা ও উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের পক্ষ থেকে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


সোমবার (১১ মে) দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।


এসময় তিনি বলেন, নন্দীগ্রামকে শিক্ষা ও সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


তিনি আরও বলেন, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। আল্লাহর রহমতে বগুড়া-৪ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে আমি সত্যিই আনন্দিত, ধন্য ও কৃতজ্ঞ।


কলেজের গভর্নিং বডির সভাপতি শফিউল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, বিদ্যোৎসাহী সদস্য আরিফুল ইসলাম মজনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক এবং কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল।


এর পূর্বে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিঠুর পুকুর পর্যন্ত ৪৮ লাখ ৮৭ হাজার টাকা ব্যায়ে ১৩৮ মিটার ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্তমর্তা শারমিন আরা,থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবহেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী সালমা খাতুন ও উপ সহকারী প্রকৌশলী মশিউর রহমান’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বিবার্তা/মনিরুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com