
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) এলাকার মৃত খোসমাহমুদের ছেলে মো. জাব্বার (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মে সোমবার দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাব্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জাব্বারের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]