
রাজশাহীর চারঘাট উপজেলায় ২২৯ পিস ইয়াবাসহ বাশার আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার(১০ মে) এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাতারপুর ফৌজদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. বাশার আলীকে আটক করা হয়। আটককৃত বাশার আলী তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]