রাজশাহীতে বিদেশি পর্যটক হেনস্তার অভিযোগ, সমালোচনার ঝড়
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:২০
রাজশাহীতে বিদেশি পর্যটক হেনস্তার অভিযোগ, সমালোচনার ঝড়
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দুই বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


ঘটনাটি শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালী এলাকায় ঘটে বলে জানা গেছে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন এবং একের পর এক বিভিন্ন প্রশ্ন করছেন। এ সময় পর্যটকদের স্পষ্টভাবে অস্বস্তিতে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই ঘটনাটিকে ‘অশোভন’, ‘বিব্রতকর’ ও ‘অতিথি সংস্কৃতির পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।


ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকের মতে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা থেকে কিছু ব্যক্তি বিদেশি অতিথিদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন, যা দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ।


তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com