নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০৪
নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৯ মে) দিনব্যাপী অভিযান শেষে দুপুরে তাদের নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পূর্বের ছয়টি মামলার আসামি আনিছুর রহমান (৪৯), ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা রাহী হোসেন (৩১), একই গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুলফিকার আলী (৫৭) এবং কুন্দরহাট এলাকার কুখ্যাত পকেটমার রুস্তম আলী (৪০)।


পুলিশ জানায়, থালতা মাঝগ্রাম ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়। অপরদিকে ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রাহী হোসেন ও জুলফিকার আলীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই অভিযানে কুন্দরহাট এলাকার কুখ্যাত পকেটমার রুস্তম আলীকেও গ্রেফতার করা হয়।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও এক পকেটমারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com