
রাজশাহী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩১ বোতল ভারতীয় মদ ও সিরাপ জব্দ করেছে বিজিবি-১।
গত ৬ মে রাত আনুমানিক ১১টায় খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর মধ্যপাড়াচর এলাকায় অভিযান চালায়। ঝাউ বনের ভেতরে সন্দেহজনক আনাগোনা টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে ৭ মে রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপি’র টহল দল চারঘাট থানার টাংগন আমবাগান এলাকায় একজন ব্যক্তিকে আম বাগানের দিকে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন ৫২ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ ইতোমধ্যে চারঘাট মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনায় সীমান্তে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভারতীয় মদ-৭৯ বোতল-Eskuf Syrup-৫২ বোতল সীমান্ত এলাকায় মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]