
পাবনায় অস্ত্র মামলার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনায় যোগদানের পরের দিনই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
পুলিশ জানান , পাবনা থানার অস্ত্র আইনের মামলায় গ্রেফতার হওয়া মো. জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এর আগে ওই আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান জানান, পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত। অত্যন্ত কৌশলে তিনি এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে ডিবির একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/পলাশ/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]