
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার সকালে রাজশাহীতে পৌঁছেছেন।
শুক্রবার (৮ মে) সকাল ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে দুই মন্ত্রীকে স্বাগত জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
যাত্রাবিরতিকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি শফিকুল হক মিলন এর কাছ থেকে শাহ মখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে মন্ত্রীদ্বয় সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মোৎসব ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন স্থানীয় সরকারমন্ত্রী। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
সফরকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন।
বিমানবন্দরে,উপস্থিত ছিলেনমিজানুর রহমান মিনু, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য,নাটোর-২,ড. আ.ন.ম বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী,কাজী শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী,মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন,বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী,ইবনুল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পবা,এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]