
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্তসহ ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাতে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কহুলী গ্রামের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম, ভদ্রদিঘী গ্রামের রিনা বেগম, ওবেদা বিবি, পেং গ্রামের আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, নন্দীগ্রাম পূর্বপাড়ার মাসুদুর রহমান, ভাটরা গ্রামের হারুনুর রশিদ, মাড়িয়া গ্রামের আরিফুল ইসলাম, নন্দীগ্রাম হিন্দু পাড়ার সন্তোষ কুমার মহন্ত, কল্যানগর গ্রামের আনন্দ কুমার মহন্ত ও হাজারকি গ্রামের হাবিল উদ্দিন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১জন আসামিকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনিরুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]