
নাটোর সদর থানার তেবাড়িয়া ইউনিয়নের বনবেল ঘড়িয়া এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রেজাউল করিম (৪৬) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৬ মে ) রাত ৮টা ৪৫ মিনিটে যৌথ অভিযানে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় রেজাউলের কাছ থেকে গাঁজা ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার রেজাউল করিম পাবনার ঈশ্বরদী থানার সাহাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সিরাজ এবং মা মোছা. শুকুরজান।
র্যাব জানায়, রেজাউল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারের পর রেজাউলের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]