সিংড়ায় কলাবাগান থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০:৪২
সিংড়ায় কলাবাগান থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের লালোর গ্রামের একটি কলাবাগান থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়ামরদেহের বিভিন্ন অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত নারী অপ্রকৃতিস্থ হতে পারেন।


তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com