পুঠিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৫:০৬
পুঠিয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাজার এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. ইদ্রিস আলী (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব।


বুধবার (৬ মে) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আর্থিক লেনদেনের এক পর্যায়ে টাকা দিতে না পারায় আসামি মো. ইদ্রিস আলী (৪২) দুর্গাপুর থানার আমগাছী এলাকার বসবাসরত মো. আব্দুল লতিফকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।


এ ঘটনায় ১১ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী মোসা. আসমাতুন বিবি (৪৯) বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।


মামলা রুজুর পর বুধবার রাতে পুঠিয়া থানাধীন বানেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে রাত ১০টা ২০ মিনিটে মো. ইদ্রিস আলী (৪২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com