নাটোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৩:১৪
নাটোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. আলী নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলী উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোভ্যান চালক মো. আজাহার আলী গুরুতর আহত হন। এছাড়া ভ্যানের যাত্রী মো. আফসার আলী ও সিরাজ উদ্দিন আহত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/রাজু/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com