
রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)|
মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো. মো. বাধন হোসেন সৌরভ (২১), সে নগরীর রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মো. আরিফুল ইসলাম ইমনের ছেলে ও মো. পলাশ (২৪), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে|
বুধবার (৬ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবকার গভীর রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেফতার করা হয়| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত পৌনে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজশাহী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত সৌরভের বিরুদ্ধে আরএমপি এলাকায় দুইটি, নাটোর সদর থানায় একটি এবং গোদাগাড়ী থানায় একটি মামলা রয়েছে।
অন্যদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, আরএমপি’র শাহমখদুম এবং কাশিয়াডাঙ্গা থানায় মোট চারটি মামলা চলমান রয়েছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে| বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মুখপাত্র।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]