রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০১:৪৭
রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭  অর্থবছরের বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার আগামী ২০২৬–২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।


বুধবার ( ৬ মে) বিকেলে ৩টায় রহনপুর পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি এ বাজেট ঘোষণা করেন।


এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক , পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, পৌর প্রশাসনিক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শরওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল। বাজেটে আয়-ব্যয়ের ভিত্তিতে প্রণীত এই বাজেটকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। এতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।


বাজেট অনুযায়ী, মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা এবং উন্নয়ন আয় ২৭ কোটি ১৬ লাখ টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা।বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল ৩ কোটি টাকা সংযোজন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com