রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৯:০৮
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।


মঙ্গলবার (৫ মে) নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন।


রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন নিউ মার্কেট মসজিদ কমিটির সভাপতি মো. নূর কুতুবউদ্দীন মনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারুসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ।


এছাড়াও বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক রফিকুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ, জনতা ব্যাংক হেতেমখাঁ শাখার ম্যানেজার মো. মিনহাজ উদ্দীন, কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জনতা ব্যাংক মহিলা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জেসমিন আরা, এনআরবি ব্যাংকের রাজশাহী শাখার হেড আইজ্যাক নিউটন এবং লক্ষ্মীপুর ফুটপাত ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ


সাক্ষাৎকালে প্রতিনিধিরা রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।


প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সকলকে ধন্যবাদ জানান এবং নগরীর সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com