
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সোমবার (৪ মে) নগর ভবনে নগরীর ১৯ নং ওয়ার্ডের হাজরাপুকুর জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে হাজরাপুকুর জামে মসজিদের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং এলাকার নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাসিক প্রশাসক প্রতিনিধিদলের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এছাড়া একই দিনে ১৭ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ এবং নগরীর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া এবং প্রস্তাবনা তুলে ধরেন।
উল্লেখ্য, নিয়মিত সৌজন্য সাক্ষাতের মাধ্যমে নাগরিকদের সরাসরি মতামত ও সমস্যার কথা শুনছেন রাসিক প্রশাসক।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]