
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সদর থানাধীন পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বসতবাড়ি থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—সদর উপজেলার হুজরাপুর রেলবাগান প্রান্তিকপাড়া গ্রামের মো. ইমন আলী (২৫) ও একই এলাকার মৃত হারুনের ছেলে মো. রুবেল (২৬)।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে ইমন আলীর প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস এবং রুবেলের প্যান্টের বাম পকেট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৪৫ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে রাত ১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]