রাজশাহীতে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০২
রাজশাহীতে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।


শনিবার (২ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি ব্যাগের ভেতরে মোড়ানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়।


জব্দকৃত আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com